ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ৪:৫০:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

শেষ ছবির প্রচারেও থাকছেন না জায়রা 

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৬ এএম, ৬ জুলাই ২০১৯ শনিবার

চলতি সপ্তাহেই পাঁচ বছরের ক্যারিয়ারকে বিদায় জানিয়ে সমালোচনায় আসেন বলিউডের তরুণ অভিনেত্রী জায়রা ওয়াসিম।  এখন শোনা যাচ্ছে, তার অভিনীত সর্বশেষ ছবি ‘দ্যা স্কাই ইজ পিঙ্ক’ এর প্রচারেও থাকতে পারবেন না বলে জানিয়েছেন তিনি।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর ১১ অক্টোবর মুক্তি পাওয়ার কথা ফারহান আখতারের ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিটি।  শোনা যাচ্ছে, ছবির নির্মাতারা আগস্টের শেষ থেকেই ছবির প্রচার শুরু করার কথা ভাবছেন।  তবে এর আগেই ছবির যাবতীয় প্রচার থেকে অব্যাহতি চেয়ে নির্মাতাদের অনুরোধ জানিয়েছেন এই তরুণ তারকা।

গত রোববার নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে বড় একটি পোস্টের মাধ্যমে বলিউড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ১৮ বছর বয়সী জায়রা।